ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতাই নাই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের! Logo ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী Logo নির্বাচনের পর অনেকাংশ ক্ষেত্রেই মালিকানা ফিরে পেয়েছি: অর্থমন্ত্রী Logo দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদান করেছে ইরান Logo জ্বালানি ব্যয় মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ

যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৩২ বার পড়া হয়েছে

যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে

স্টাফ রিপোর্টারঃ

আগামী ১২ ফেব্রুয়ারি/২০২৬ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই অর্থে আর মাত্র ৯ দিন বাকী। সত্যিকারার্থে জনপ্রতিনিধিত্বমূলক একট সরকার প্রতিষ্ঠা।

রাজনৈতিক দলের নেতারা যে যার মতো মাঠে প্রচার কাজ চালাচ্ছেন। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর নীতিনির্ধারকদের একটি অংশ ব্যস্ত ছিলেন নির্বাচনী ইশতেহার প্রস্তুত করতে। জামায়াত এ সপ্তাহেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।

জামায়াতের ইসলামী ১ ফেব্রুয়ারি ইশতেহার ঘোষণার সিদ্ধান্ত থাকলেও পরে দলীয় কর্মসূচির কারণ তা পরিবর্তন করে ৪ ফেব্রুয়ারির সন্ধ্যায় নির্ধারণ করা হয়। ভোটারদের আকৃষ্ট করতে দলগুলো ইশতেহারে নিজস্ব পরিকল্পনা তুলে ধরবে।

শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, নারীর নিরাপত্তা ও উন্নয়নের কথা থাকছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহারে। সরকারের প্রতিটি মন্ত্রণালয় সম্পর্কে পৃথকভাবে দলটির চিন্তা ও পরিকল্পনা উল্লেখ থাকবে ইশতেহারে। প্রিন্ট ও ভার্চুয়ালী ইশতেহার তুলে ধরবে দলটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশ গড়ার প্রতিশ্রুতি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশে যুক্তরাজ্যের আদলে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ তৈরির পরিকল্পনা এবং বিএনপি নির্বাচিত হলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের বিষয়টিও রাজনৈতিক অঙ্গীকার হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে।

জামায়াত কেমন ইশতেহার দিচ্ছে
কয়েকদিন আগে ঢাকার একটি হোটেলে জামায়াতে ইসলামী ‘পলিসি সামিট’ উপস্থাপন করেছে। সেখানে দলটির আগামী দিনে দেশ নিয়ে কি পরিকল্পনা রয়েছে তার একটা ধারণা দেওয়া হয়েছে। এই পলিসি সামিটের সঙ্গে ইশতেহারের একটা মিল থাকবে। দলটির পলিসি সামিট ছিল প্রায় ৬ হাজার পৃষ্ঠার, আর ইশতেহার হবে ৪০ থেকে ৫০টি পয়েন্টে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দলটির সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকারের যে ক’টি মন্ত্রণালয় রয়েছে প্রতিটি মন্ত্রণালয় নিয়ে আলাদা আলাদা পরিকল্পনা তুলে ধরা হবে। শর্ট (ছোট) এবং ব্রট (বৃহৎ) আকারে বিভাগভিত্তিক ধারণা দেওয়া হবে। জনগণের কাছে প্রিন্ট ও ভার্চুয়ালী দলীয় ইশতেহার তুলে ধরা হবে।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও নারীকে প্রধান্য দেওয়া হবে ইশতেহারে। বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের বিদেশে গিয়ে উচ্চ শিক্ষায় স্পন্সর করার ঘোষণা থাকবে। আর যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাচ্ছেন তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে প্রয়োজনীয় কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে শিক্ষাগ্রহণের পর কেউ বেকার না থাকেন।

তিনি জানান, স্বাস্থ্যখাতে অগ্রাধিকার দিবে জামায়াতে ইসলামী, বিশেষ করে রোগীরা যাতে চিকিৎসার জন্য ঢাকায় আসতে না হয় সেজন্য দেশের প্রতিটি বিভাগীয় শহরে আধুনিক যন্ত্রপাতিসহ বিশেষায়িত চিকিৎসালয় প্রতিষ্ঠা করা হবে। এতে ঢাকার ওপর চাপ কমবে, রোগী এবং তার স্বজনরা হয়রানি ও বাড়তি খরচ এড়াতে পারবেন।

এছাড়াও ব্যবসায়ীদের সব ধরনের ঝামেলা ও জটিলতামুক্ত ব্যবসা করার পরিবেশ সৃষ্টি করা হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের শিক্ষিত ও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যা বাস্তবায়ন করা সম্ভব নয়, এমন কিছুই থাকবে না জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে। এহসানুল মাহবুব জুবায়ের জানান, ২০ জানুয়ারি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘পলিসি সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়। পলিসি সামিটে বিভিন্ন প্যানেল ডিসকাশনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পলিসি ঘোষণা করা হয়। ওই পলিসি সামিটের সঙ্গে ইশতেহারের সমন্বয় থাকবে।

ট্যাগস :

যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে

আপডেট সময় : ১১:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬