ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি Logo চট্টগ্রামে এক গ্রাম থেকেই ৩ এমপি নির্বাচিত Logo পাবনায় চেক জালিয়াতির ওয়ারেন্টভুক্ত এনসিপির কেন্দ্রীয় নেতা আটক

শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা

আস্থা ডেস্কঃ

বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরে আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা। তার সঙ্গে থাকবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর পক্ষ থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতে আন্তর্জাতিক এআই সামিট অনুষ্ঠিত হওয়ায় সে সময় দেশটিতে একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান অবস্থান করবেন। এর মধ্যেই ১৭ ফেব্রুয়ারি এমানুয়েল ম্যাক্রোঁ–এর সঙ্গে নরেন্দ্র মোদীর একটি দ্বিপক্ষীয় বৈঠক নির্ধারিত থাকায় প্রধানমন্ত্রীর ঢাকা সফর সম্ভব হচ্ছে না।

এই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিরলা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দুই দেশের কূটনৈতিক যোগাযোগ ও সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতেই এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় পাঠানো হচ্ছে।

ট্যাগস :

শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা

আপডেট সময় : ০৫:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬