ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন

Astha DESK
  • আপডেট সময় : ০৯:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন

স্টাফ রিপোর্টারঃ

আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বর্তমানে কারাবন্দি থাকলেও তার সমর্থকরা প্রচারণায় সরব ভূমিকা পালন করছেন।

ব্যারিস্টার সুমনের নির্বাচনী প্রচারণায় তাকে ‘অকুতোভয় জননেতা’ হিসেবে উল্লেখ করে বলা হচ্ছে, হত্যা, জেল-জুলুম, লুণ্ঠন এবং ‘মব জাস্টিস’-এর বিরুদ্ধে তিনি এক প্রতিবাদী কণ্ঠস্বর। সমর্থকদের দাবি, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকেই আইনি অঙ্গনের মর্যাদা রক্ষার এই লড়াইয়ে নেমেছেন তিনি।

ব্যারিস্টার সুমনের এই সংগ্রামকে ‘সবার আপোষহীন সংগ্রাম’ আখ্যা দিয়ে আগামী ১১ ও ১২ মার্চ ব্যালটের মাধ্যমে সকল অন্যায়ের জবাব দিতে আইনজীবী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে তার নির্বাচনী প্যানেল। প্রচারণায় আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে তার পক্ষে ভোট চাওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২১ অক্টোবর মধ্যরাতে ঢাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। জুলাই-আগস্টের আন্দোলনে নিহতের ঘটনাসহ একাধিক মামলায় বর্তমানে তিনি কারাগারে বন্দি রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় এই আইনজীবী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কারান্তরীণ অবস্থায় দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির মতো গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ নির্বাচনে সম্পাদক পদে ব্যারিস্টার সুমনের এই প্রার্থিতা আইনি ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার দৃষ্টি আগামী ১১ ও ১২ মার্চের নির্বাচনের দিকে, যেখানে সাধারণ আইনজীবীরা ব্যালটের মাধ্যমে তাদের রায় জানাবেন।

ট্যাগস :

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন

আপডেট সময় : ০৯:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬