ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর গুলিস্তানে কাটা দুই হাত উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০০৬ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানে কাটা দুই হাত উদ্ধার

আস্থা ডেস্কঃ

রাজধানীর গুলিস্তানে কাটা দুই হাত উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগীর দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। উদ্ধার হওয়া দুই হাতের আঙুলের ছাপ নিয়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে।

ওসি মোস্তফা কামাল খান বলেন, আজ গুলিস্তানে স্টেডিয়াম মার্কটের এক এবং ৪ নম্বর গেটের মাঝামাঝি মার্কেটের সামনের রাস্তার পাশ থেকে দুটি কাটা হাত উদ্ধার করা হয়। আঙুলের ছাপ থেকে তার পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম ওবায়দুল্লাহ (৩০), তার বাড়ি নরসিংদীতে। তবে ভুক্তভোগীর দেহের বাকি অংশ এখনো উদ্ধার হয়নি। দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ভুক্তভোগী ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদী, তার হাত দুটি গুলিস্তানে কীভাবে এলো এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

ট্যাগস :

রাজধানীর গুলিস্তানে কাটা দুই হাত উদ্ধার

আপডেট সময় : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬