ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে পেট্রোল পাম্প

Astha DESK
  • আপডেট সময় : ০৮:১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে পেট্রোল পাম্প

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় দেশের সব পেট্রল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার ২২ মার্চ) দিবাগত রাতে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ। কারণ কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন ক্রেতারা।

এতে বলা হয়, একইসঙ্গে দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন পাম্পে কর্মরতরা। সবমিলিয়ে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যেকোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে।

অ্যাসোসিয়েশনের দাবি, ডিপো থেকে তেল পরিবহনের সময়ও নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সড়কে ট্যাংকারগুলো লুট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এছাড়া জ্বালানি বিপণন ব্যবস্থায় নিরাপত্তার বিষয়টি সরকার ও জেলা প্রশাসন উপেক্ষা করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রশাসনের নির্দেশনা মেনে তেল বিক্রি করছে পাম্পগুলো, কিন্তু অনেকে দৈনিক একাধিকবার তেল নিতে আসছেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে পেট্রোল পাম্প

আপডেট সময় : ০৮:১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬