ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে পর্যটনমন্ত্রীকে হত্যার চেষ্টা; পিস্তলসহ যুবক আটক

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১০২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতাকে হত্যার উদ্দ্যেশে পথসভায় যাওয়া এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবক তানিম এবং নাটোর পৌরসভার কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনসুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের গেটসংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য রাখছিলেন। এ সময় ওই যুবক মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন।

ওসি জানান, মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে দুইবার ধাক্কা লাগে। এতে সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। পরে পিস্তলসহ তাকে আটক করে নাটোর সদর থানার হেফাজতে নেওয়া হয়েছে।

তবে আটক যুবক দাবি করেন, পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা। নিজের আত্মরক্ষার জন্য তিনি সেটি সঙ্গে এনেছিলেন। তিনি নিজেকে একজন শিক্ষার্থী বলেও দাবি করেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নাটোরে পর্যটনমন্ত্রীকে হত্যার চেষ্টা; পিস্তলসহ যুবক আটক

আপডেট সময় : ১২:৩০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬