ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি স্বীকার করা সেই মাহদী আটক Logo ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ Logo সাগরে লঘুচাপ, বিপৎসীমার ওপরে পানি; সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Logo দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় জেমস Logo যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানে দূতাবাস চালুর আহ্বান তালেবানের Logo সেই আয়াসকে ময়মনসিংহে হত্যাচেষ্টার অভিযোগ Logo ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধার ঘিরে সংঘর্ষ; আহত-৬ Logo রংপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহের সাথে ২ পৃষ্ঠার নোট উদ্ধার Logo রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী Logo চুয়াডাঙ্গায় ট্রেইনের ধাক্কায় বৃদ্ধা নিহত

দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় জেমস

Astha DESK
  • আপডেট সময় : ০৬:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ১০২২ বার পড়া হয়েছে

দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় জেমস

স্টাফ রিপোর্টারঃ

দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাটোর জেলার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস।

শনিবার (১৫ আগস্ট) রাতে কড়া পুলিশি পাহারায় জানাজা ও দাফন সম্পন্ন করার পর তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

গতকাল রাতে নাটোর শহরের দক্ষিণ বড়গাছা বুড়াদরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে তার বাবা আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, রাজনৈতিক মামলায় কারাগারে থাকা জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের একজন অবসরপ্রাপ্ত অ্যাম্বুলেন্স চালক ছিলেন। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগে শনিবার দুপুরে তিনি মারা যান। এরপর পরিবারের পক্ষ থেকে জেমসের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়।

আবেদন মঞ্জুর হলে শনিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে ছাড়া পেয়ে পুলিশি পাহারায় তিনি বাসায় পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

দীর্ঘদিন পর বাবার মরদেহ, স্ত্রী-সন্তান ও স্বজনদের দেখে কান্নায় ভেঙে পড়েন জেমস। পরে বাবার জানাজায় অংশ নেন তিনি।

জেমসের বাবার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন। এদের মধ্যে নাটোর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এমদাদুল হক আল-মামুন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, বাবার মৃত্যুর কারণে আদালতের অনুমতি সাপেক্ষে রাকিবুল হাসান জেমসকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়েই তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে।

প্রসঙ্হত, ২০২৪ সালের ৫ আগস্ট নাটোরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি জেমস। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। চলতি বছরের গত ২১ জুন রাতে অসুস্থ বাবাকে দেখতে শহরের বড়গাছা এলাকার নিজ বাড়িতে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তখন থেকেই তিনি নাটোর জেলা কারাগারে বন্দি আছেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় জেমস

আপডেট সময় : ০৬:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬