ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ১০০৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ 

খাগড়াছড়ি জেলার পানছড়িতে সিএনজিচালিত অটোরিকশার চাকা খুলে সড়ক থেকে ছিটকে পড়ে ১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার লতিবান প্রিন্সিপাল পাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ১২ বছর বয়সি তানিয়া আক্তার উপজেলার পুরাতন বরনাল এলাকার মোঃ আনোয়ার হোসেনের মেয়ে। আহত হয়েছেন শিশুটির মা ডেইজি আক্তার (৩৫) ও বোন আঁখি আক্তার (১৭) এবং বিজিবির নায়েব সুবাদার আব্দুর রাজ্জাক।

পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, “পানছড়ি থেকে খাগড়াছড়ি জেলা সদরে আসার পথে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এসময় সামনের চাকা খুলে গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে। শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে। অটোরিকশাটির চালক পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে বিজিবি সদস্য আব্দুর রাজ্জাককে বিজিবি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুইমারা শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতরা পানছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩

আপডেট সময় : ০৯:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬