ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজনৈতিক ছত্রছায়ায় বাড়ছে হত্যা ও ধর্ষণ-জামাত আমীর Logo মসজিদ অবমাননা করে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত Logo সম্পত্তি লিখে না দেওয়ায় মায়ের পায়ের রগ কাটার অভিযোগ, ছেলে গ্রেপ্তার Logo তিস্তার ৩০ পয়েন্টে ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি Logo কুড়িগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে থানায় সোর্পদ Logo নারী-সংক্রান্ত অভিযোগে সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটি-এর বন্দর পরিচালক Logo ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, লাখের বেশি মৃত্যুর শঙ্কা Logo লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট

সগিরা হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

News Editor
  • আপডেট সময় : ০৪:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৭৬ বার পড়া হয়েছে

৩০ বছর আগে রাজধানীর সিদ্ধেশ্বরীতে সগিরা মোর্শেদ হত্যা মামলায় তার ভাসুরসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে ৭ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) তিন আসামিকে কারাগার থেকে আদালতে আনা হলেও, আরেক আসামি নিহত সগিরার ভাসুর ডা. হাসান আলী চৌধুরী অসুস্থ থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন।

এদিন মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার কথা ছিল।

সাগিরা মোর্শেদ ১৯৮৯ সালে ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে যাওয়ার পথে সিদ্ধেশ্বরী রোডে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা সোনার চুড়ি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় তিনি দৌড় দিলে তাকে গুলি করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। এ ঘটনায় ওইদিনই রমনা থানায় মামলা করেন তার স্বামী আব্দুস সালাম চৌধুরী।

কিন্তু ২৮ বছর ফাইলবন্দি থাকার পর, হাইকোট স্থগিতাদেশ তুলে নিলে পিবিআই মামলার তদন্তভার নেয়। পরে জিজ্ঞাসাবাদে সগিরা মোরশেদের ভাসুরসহ ৪ আসামি পরিকল্পিতভাবে সগিরা মোরশেদকে হত্যার বিষয়টি স্বীকার করে।

দৈনিক আস্থা/রকব

ট্যাগস :

সগিরা হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

আপডেট সময় : ০৪:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০