ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

কাঠমিস্ত্রি হত্যা মামলায় যুবককে মৃত্যুদণ্ড

News Editor
  • আপডেট সময় : ০৬:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
  • / ১১১৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে কাঠমিস্ত্রি হত্যা মামলায় করিম মিয়া (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপার দক্ষিণ মরাকাটা গ্রামের কাছুয়া মামুদের পুত্র করিম মিয়ার সঙ্গে কাঠমিস্ত্রির কাজ করত একই এলাকার আবেদ আলীর পুত্র আদম আলী। ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আদম আলী করিমের কাছে পাওনা টাকা চাইতে গেলে বচসার একপর্যায়ে বাটাল দিয়ে আদম আলীর পেটে ও কপালে আঘাত করে করিম মিয়া। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

ডিআইজি বজলুরের সম্পতি ক্রোক ও দুইটি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

এ ব্যাপারে নিহতের বাবা আবেদ আলী কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আদালত মামলার একমাত্র আসামি করিম মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রুহুল আমিন।

অ্যাডভোকেট আব্রাহাম লিংকন জানান, অপরাধ করে কেউ পার পায় না। আইনের যথার্থ প্রয়োগে অপরাধীরা সাজার আওতায় আসে।

কাঠমিস্ত্রি হত্যা মামলায় যুবককে মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৬:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০