ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

কলকাতার ৭ উইকেটের জয়

News Editor
  • আপডেট সময় : ০১:১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৫৪ বার পড়া হয়েছে

লক্ষ্যটা ছিল খুবই সহজ। সেই সহজ লক্ষ্য হেসেখেলেই পাড়ি দিলো কলকাতা নাইট রাইডার্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেলো কলকাতা।

আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্সের ছুঁড়ে দেয়া মাত্র ১৪৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জ্বলে ওঠেন কেকেআরের তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। তার অপরাজিত ৭০ রানের অসাধারণ ইনিংসের ওপর দাঁড়িয়েই বড় জয় পেলো কলকাতা। ৬২ বলে খেলা তার এই ইনিংস সাজানো ছিল ৫টি বাউন্ডারি আর ২টি ছক্কার মারে।

ফুটবল বিশ্বকাপে ৫০টি দেশ খেলানো হবে: ফিফা

শুভমান গিলের সঙ্গে কেকেআরকে জয়ের মিশনে পৌঁছে দিতে দারুণ ভূমিকা রাখেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান। ২৯ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন মরগ্যান। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি।

এছাড়া ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলে আউট হন নিতিশ রানা। ৬টি বাউন্ডারির মার মারেন তিনি। সুনিল নারিন আর দিনেশ কার্তিক মাঠে নামলেও তারা রানের খাতাই খুলতে পারেননি। শেষ পর্যন্ত ১৮ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। সানরাইজার্সের হয়ে খলিল আহমেদ, টি নটরাজন এবং রশিদ খান নেন ১টি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মানিশ পান্ডের ৫১, ওয়ার্নারের ৩৬ এবং ঋদ্ধিমান সাহার ৩০ রানের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সানরাইজার্স।

কলকাতার ৭ উইকেটের জয়

আপডেট সময় : ০১:১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০