ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে দেশে ধর্ষণ বন্ধ হবে

News Editor
  • আপডেট সময় : ০৫:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • / ১১৬৪ বার পড়া হয়েছে

তিন মাসের মধ্যে ধর্ষকদের ফাঁসি কার্যকর করার দাবি জানিয়ে ধর্ষণবিরোধী সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি) নামক একটি সংগঠন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ধর্ষণ বিরোধী সমাবেশে থেকে এ দাবি জানানো হয়।

এমসি কলেজে গণধর্ষণ: ৬ আসামির ডিএনএ সংগ্রহ

সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে এই ঘটনা বেড়েই চলেছে। তাই ধর্ষকদের ৩ মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা কার্যকর করতে হবে। পাড়ার বখাটেরা ধর্ষণের মত জঘন্য কাজটির সাথে সম্পৃক্ত হচ্ছে, যা বিশ্বের বুকে দেশের সুনাম ক্ষুণ্ন করছে।

বক্তারা আরও বলেন, বর্তমানে দেশে নারী নির্যাতনের একের পর এক ভয়াবহ ঘটনা সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে। আমরা দেখেছি এই নির্যাতন কোনোভাবেই থামছে না। কোনো নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না বলেই এ ধরনের ঘটনা ঘটছে। একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তিই হতে পারে নির্যাতন বন্ধের একমাত্র উপায়।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে মহাসচিব নিপুন মিস্ত্রির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সংগঠনের নেতা আবুল হোসেন, অ্যাডভোকেট নূরনবী পাটোয়ারী, আফছার হোসেন প্রমুখ।

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে দেশে ধর্ষণ বন্ধ হবে

আপডেট সময় : ০৫:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০