ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

কারাবাখের শহরে আজারবাইজানের গোলাবর্ষণ

News Editor
  • আপডেট সময় : ০১:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • / ১১২৪ বার পড়া হয়েছে

নাগর্নি কারাবাখের মূল শহরে গোলাবর্ষণ করছে আজারবাইজান বলে অভিযোগ আর্মেনিয়ার। শুক্রবার দুই দেশের মধ্যে যুদ্ধ ষষ্ঠ দিনে পা রেখেছে। দিনভর বিক্ষিপ্ত গোলাবর্ষণের পর কারাবাখের প্রধান শহর স্টেপানাকার্টে সন্ধ্যায় ভারী বোমা বর্ষণ করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র চলে যান। কেউ কেউ শহর ছেড়ে পালিয়ে গেছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে এমন খবর মিলেছে। বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তা গ্রিগরি মার্টিরোসান সাংবাদিকদের বলেন, হামলায় সরকারি ভবন, বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু শহর খালি করে দেয়া হয়নি।

এখন পর্যন্ত এ যুদ্ধে প্রায় ২০০ জন নিহত হয়েছেন বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। আর্মেনিয়া বলছে, স্টেপানাকার্টের বহু লোককে আহত করেছে আজারবাইজানি বাহিনী। কিন্তু স্থানীয়রা আতঙ্কিত নন বলে দাবি করেন।

পাল্টা হামলার অঙ্গীকার ব্যক্ত করে বিচ্ছিন্নতাবাদী সরকার বলছে, আর্মেনিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষায় নির্মিত একটি সেতু ধ্বংস করে দিয়েছে আজারবাইজান।

আজারবাইজানের অভিযোগ, আর্মেনীয় বাহিনী আমাদের শহর টারটারে হামলা চালিয়েছে। শুক্রবার দুই হাজারের বেশি কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরটসরুন হোভানিসিয়ান বলেন, তাদের বাহিনী প্রায় সাড়ে ৫০০ আজারবাইজানি সেনাকে হত্যা করেছে গত ২৪ ঘণ্টায়।

তবে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে আর্মেনিয়া আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করলেও আজারবাইজানকে এ ব্যাপারে খুব একটা সরব দেখা যাচ্ছে না।

কারাবাখের শহরে আজারবাইজানের গোলাবর্ষণ

আপডেট সময় : ০১:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০