ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের Logo রণকৌশল পরিবর্তন করলো ইরান

নারী-শিশুর প্রতি জঘন্য অন্যায়ে চুপ থাকতে পারি না

News Editor
  • আপডেট সময় : ০৫:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • / ১০৯৯ বার পড়া হয়েছে

ধর্ষণ, নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে ফুঁসছে গোটা বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়ে গত কদিন ধরেই চলছে প্রতিবাদের ঝড়। ফেসবুকে অনেকেই কালো ছবি দিয়ে সংহতি প্রকাশ করছেন। এবার এতে শামিল হলেন সাকিব আল হাসান। বর্বরতার বিরুদ্ধে চুপ থাকতে পারেন না জানিয়ে স্রেফ বলে দিলেন, বর্বরতার বিরুদ্ধে রুখে না দাঁড়ালে প্রিয়জনরাই শিকার হবে।নারী ও শিশুদের প্রতি জঘন্য আচরণের বিরুদ্ধে দাঁড়িয়ে সাকিব আল হাসান আজ মঙ্গলবার দুপুরে তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন। এতে তিনি অন্যায় আচরণকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

সাকিব বলেন, ‘চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি। এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে।’

ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানিয়ে সাকিব বলেন, ‘একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই়, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।’

সাকিব এখন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় তিনি পরিবারের কাছে চলে যান। সাকিব আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে আছেন। এই মাসেই শেষ হবে তার শাস্তির মেয়াদ। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শুরুতেই ক্রিকেটে ফিরবেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

নারী-শিশুর প্রতি জঘন্য অন্যায়ে চুপ থাকতে পারি না

আপডেট সময় : ০৫:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০