ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

এবার যুবক বলাৎকারের শিকার

News Editor
  • আপডেট সময় : ১১:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • / ১১০৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বলাৎকারের অভিযোগে রানা তালুকদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। ফেসবুকে বন্ধুত্ব থেকে বন্ধুর বাসায় বেড়াতে এসে চেতনানাশক খাইয়ে বলাৎকার করেন ওই যুবক। মঙ্গলবার (৬ অক্টোবর) গ্রেপ্তার রানা তালুকদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বলাৎকারের শিকার অসুস্থ তরুণকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ মামলার আইন সংশোধনের আহ্বান কাদেরের

সোনারগাঁ থানায় দায়ের করা মামলার এজহারের বাদী সুফিয়া বেগম জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাচানি শহিদ নগর গ্রামের ভুক্তভোগী তরুণের সঙ্গে বন্দর উপজেলার হাবিব মিয়ার মেসের ভাড়াটিয়া ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার শহিদনগর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে রানা তালুকদারের সঙ্গে ফেসবুকে তাদের বন্ধুত্ব হয়।

রোববার সন্ধ্যায় রানা তালুকদার ওই তরুণের বাড়িতে বেড়াতে আসেন। রাতে ওই তরুণের মা’র কর্মস্থলে নাইট ডিউটি থাকায় তাদের বাড়িতে রেখে কাজে চলে যান। এদিকে আড্ডার ছলে পরিকল্পনা অনুযায়ী ওই তরুণকে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে দেয় রানা। সে অচেতন হয়ে পড়লে রানা তালুকদার তাকে ধর্ষণ করে এবং ঘরে থাকা ৫ হাজার টাকা, একটি বেলেন্ডার মেশিন ও মোবাইল নিয়ে পালিয়ে যায় ।

পরদিন সকালে সাইফুলের মা বাড়িতে এসে অচেতন অবস্থায় তার ছেলেকে খাটের উপর পড়ে থাকতে দেখে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পাওয়ায় চিৎকার শুরু করলে আশপাশের লোকজন সাইফুলকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সুস্থ হওয়ার পর ঘটনা জানতে পেরে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। মামলার পর পুলিশ কৌশল অবলম্বন করে কাঁচপুর এলাকা থেকে রানা তালুকদারকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বলাৎকারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবককে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এবার যুবক বলাৎকারের শিকার

আপডেট সময় : ১১:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০