ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ছিঃ! কীভাবে এই দৃশ্যটি আমি দেখি : জয়া

News Editor
  • আপডেট সময় : ০৪:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • / ১১৫০ বার পড়া হয়েছে

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে দেশের জনগণ প্রতিবাদ জানাচ্ছে যার যার অবস্থানে থেকে। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ফুঁসিয়ে তুলেছে সবাইকে। রাস্তায় রাস্তায় চলছে প্রতিবাদ, বিক্ষোভ। এবার ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করে মুখ খুললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

তিরি আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন। বিষাদে ভরা সেই স্ট্যাটাসে জয়া লেখেন, ছিঃ! কীভাবে এই দৃশ্যটি আমি দেখি! ফোনে ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই নির্মম নিষ্ঠুর ভিডিও আমারই দেশে তৈরি, এও বিশ্বাস করতে হবে?

আমারই কোনো বোনকে লাঞ্ছনায় নরকের অতলে পৌঁছে দিচ্ছে আমারই পাশের বাড়ির এক ছেলে, এও আমাকে দেখতে হবে আমারই ভাইয়ের রক্তে ভেজা লাল–সবুজের দেশে?

নিষ্পাপ শিশু, সরল আদিবাসী, বেড়াতে যাওয়া আনন্দিত স্ত্রী, ঘরের কোণে সংসারী মা সবাই হয়ে যাচ্ছে নরকের অঙ্গারে পোড়া ছবি। একের পর এক এই সর্বনাশা ঢেউ কোথায় ভাসিয়ে নিচ্ছে আমাদের? তাহলে কি মেনে নিতে হবে, ধর্ষণের অতিমারিই আমাদের গন্তব্য?

প্রতিবাদী সুরে জয়া আরো লিখলেন, না। এই পরিণতি আমরা কখনোই মেনে নেব না। এ যদি পৌরুষ হয়, তাকে আমি বলি, ছিঃ। সবাই কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলি, ছিঃ। আর, তুমি এই হৃদয়ে উঠে এসো, দুঃখিনী বোনটি আমার।

প্রসঙ্গত, কিছু দিন আগেই একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন জয়া আহসান। এছাড়া ঢাকা সিটি থেকে নির্মমভাবে কুকুর নিধনের বিরুদ্ধেও সরব ছিলেন এই অভিনেত্রী।

ট্যাগস :

ছিঃ! কীভাবে এই দৃশ্যটি আমি দেখি : জয়া

আপডেট সময় : ০৪:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০