ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কুলিয়ারচরে পুলিশের অভিযানে চোরাই গরুসহ পিকআপ আটক

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:২৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

 কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ৫টি চোরাই গরুসহ মো. জহির উদ্দিন (৩৫) নামে চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এ তথ্য জানান।

আটক চোর চক্রের সদস্য মো. জহির উদ্দিন (৩৫) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী এলাকার মো. শহীদুল্লাহ ওরফে আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, গত রোববার (২১ মে) ও সোমবার (২২ মে) দিনগত রাতে কুলিয়ারচর উপজেলার কামালিয়াকান্দি এবং পশ্চিম তারাকান্দি এলাকার মো. মানিক ভূইয়া এবং আফিয়া খাতুনের গোয়ালঘর থেকে মোট ৫টি গরু-বাছুর চুরি হয়। গরু চুরির বিষয়টি কুলিয়ারচর থানা জানার পর চুরি হওয়া গরুগুলি উদ্ধারের জন্য পুলিশের একটি বিশেষ টিম কাজ শুরু করে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ মে) সকাল সোয়া ৮টার দিকে বাজিতপুর উপজেলার খনারচর সাকিনস্থ জজ মিয়ার বসত বাড়ির সামনে সরারচর বাজার থেকে বানীগাঁওগামী পাকা রাস্তা থেকে গরুভর্তি একটি পিকআপ ভ্যানসহ চোর চক্রের সদস্য মো. জহির উদ্দিনকে আটক করা হয়।

এসময় মানিক ভূইয়া ও আফিয়া খাতুনের চুরি যাওয়া একটি কালো রংয়ের দেশী জাতের গাভী গরু, একটি সাদা-কালো রংয়ের বকনা বাছুর, একটি লাল রংয়ের ক্রস জাতের বকনা বাছুর, একটি কাজলা রংয়ের গাভী গরু ও একটি লাল রংয়ের ক্রস জাতের ষাড় গরুসহ মোট ৫টি গরু-বাছুর উদ্ধার এবং একটি দুই হাতল বিশিষ্ট লোহার কাটার, একটি দা ও একটি মোবাইলফোন জব্দ করা হয়। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় একটি চুরি মামলা হয়েছে। আটক আসামী মো. জহির উদ্দিনকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

মোঃ সবুজ মিয়া, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

ট্যাগস :

কুলিয়ারচরে পুলিশের অভিযানে চোরাই গরুসহ পিকআপ আটক

আপডেট সময় : ১১:২৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩