ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

সাংবাদিক মানিক রায়ের ঘর পুড়ে ছাই

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • / ১০৯০ বার পড়া হয়েছে

আমির হোসেন, ঝালকাঠি জেলা প্রতি‌নি‌ধিঃ ঝালকাঠি শহরে ভয়াবহ অগ্নিকান্ডে চ্যানেল আই এর ঝালকাঠি প্রতিনিধি ও স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়ের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার সাড়ে ৭টার দিকে শহরের পূর্বচাঁদকাঠি জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শহরের ওই এলাকায় একটি বিশাল কাঠের ঘরে ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায় ও তার দুই ভাই গনেষ রায় ও রতন রায় পরিবার নিয়ে বসবাস করেন। রাত ৮টার দিকে ঘরের দোতালায় হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে পরিবারের লোকজন ছুটোছুটি শুরু করেন। মুহুর্তের মধ্যে লেলিহান আগুন কাঠের ঘরটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে ততক্ষনে আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ সাংবাদিক মানিক রায় জানান, আগুনে পুড়ে ঘর ও মালামাল কিছুই রক্ষা পায়নি। ঘরসহ এতে তিন ভাইয়ের পরিবারের কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

এমকে/আস্থা/মমিতা

সাংবাদিক মানিক রায়ের ঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০৪:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২