ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমিনিয়া কওমি মহিলা মাদরাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৭:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

আমিনিয়া কওমি মহিলা মাদরাসার কোমলমতি শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০ টায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মুসলিমপাড়া আমিনিয়া কওমি মহিলা মাদরাসায় জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় আমিনিয়া কওমি মহিলা মাদরাসার প্রধান শিক্ষক মুফতি আমিনুল ইসলাম হামিদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামিয়া ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা হেলাল উদ্দিন,সোসাইটি ডেভেলপমেন্ট টিম,কিশোরগঞ্জের উপদেষ্ঠা ডা.রাকিবুল ইসলাম,মনিপুরঘাট মারকাযুল উলুম মাদরাসার মুহতামিম, মুফতি সাইদুর রহমান রহমানি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শরিফুল ইসলাম যুবায়ের, ইছাসুর জামে মসজিদের খতিব মুফতি শহিদুল্লাহ, মাওলানা শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুল কাইয়ুম, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুজিবুল হক প্রমুখ।

পরে কিশোরগঞ্জ জেলার খ্যাতিমান আলেমগণ মাদরাসার উত্তরোত্তর সফলতা কামনা করে অভিভাবকদের মাঝে পুরস্কার হিসেবে ক্রাস্ট ও কিতাব বিতরণ শেষে দুপুর সাড়ে ১২ টায় মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস :

আমিনিয়া কওমি মহিলা মাদরাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩