ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি’র ধাওয়া পাল্টা ধাওয়া

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০২:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করে। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছুড়েছে।
মঙ্গলবার ১৮জুলাই বেলা সাড়ে ১২টার দিকে শহরের রথখলায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দফায় দফায় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ঘটনার কিছুক্ষণপর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।
প্রতক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের নেতৃত্বে বিএনপি জেলা কার্যালয়ে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রথখলার দিকে আসছিল। এসময় পুলিশ বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলমকে ফোন করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি’র ধাওয়া পাল্টা ধাওয়া

আপডেট সময় : ০২:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩