বগুড়ায় ডিবির মাদক বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৫:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ১১০৩ বার পড়া হয়েছে
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র মাদক বিরোধী অভিযানে ০৬ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বগুড়া ডিবির একটি টিম ০৯ মার্চ, ২০২৩ খ্রি. তারিখ ১৭.৪০ ঘটিকার সময় বগুড়া জেলার ধুনট থানাধীন চকমেহেদী গ্রামস্থ মোঃ হাবিব মন্ডল(৫০), পিতা-মৃত ছমের উদ্দিন মন্ডল এর বসতবাড়িতে তার শয়ন কক্ষ হতে ০৬ কেজি গাঁজা সহ আসামী ১। মোঃ হাবিব মন্ডল (৫০), পিতা-মৃত ছমের উদ্দিন মন্ডল, সাং-চক মেহেদী, ২। মোঃ আব্দুস সাত্তার (৪৫), পিতা-মোঃ মোতাহার হোসেন, সাং-বানিয়াগাঁতী, উভয় থানা-ধুনট, জেলা-বগুড়া, এবং ৩। মোঃ এরশাদুল ২৫), পিতা-মৃত জয়নাল আবেদীন, সাং-চর যাত্রাপুর, থানা ও জেলা-কুড়িগ্রামগণ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়াল ধুনট থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






















