ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ Logo আরব মিত্রদের কাছে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের Logo বিএনপির অঙ্গ-সংগঠনগুলোর নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস Logo পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ Logo যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী Logo সউদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু

ভাইদের ফাঁসাতে থানায় অভিযোগ, অভিযোগকারীর বিরুদ্ধে আদালতে মায়ের মামলা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৮:০০:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / ১১৪৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে সহোদর ভাইদের ফাঁসাতে নিজের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে মো. আবু তাহের নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

২১ ডিসেম্বর সকাল আনুমানিক ৮ টার দিকে সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বুড়িরচর গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আবু তাহেরকে বিবাদী করে তার মা হাদিছা কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।স্থানীয়রা জানান, আবু তাহের এলাকায় মাদকব্যবসা, হানাহানি, চুরি ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। সে কিছুদিন যাবৎ তার সহোদর ছয় ভাইদের সাথে জমির মালিকানা নিয়ে বিরোধের চেষ্টা করে। ঘটনার দিন তাদের পারিবারিক কবরস্থানে মাটি ভরাটকে কেন্দ্র করে আবু তাহের ও অন্যান্য ভাইদের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেদিন আবু তাহের নেশাগ্রস্ত অবস্থায় বিন্নাটি বাজারে তার ভাই আবুল কালামকে মারধর করে বাড়িতে গিয়ে তার বৃদ্ধ মায়ের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে। মা টাকা দিতে না পারায় মাকে গলা চেপে ধরে আবু তাহের। পরে অন্য ভাইয়েরা মাকে গলা চেপে ধরার প্রতিবাদ করলে সে নিজের বাড়ি-ঘর ভাঙচুর করে ভাইদের ফাঁসাতে থানায় অভিযোগ দায়ের করে।

আবু তাহেরের মা হাদিছা বলেন, ‘আমার ছেলে আবু তাহের সে নেশা করার জন্য বিভিন্ন বাড়িতে চুরি করে।চুরির দায়ে সে জেলও খেটেছে। ঘটনার দিন নেশার টাকার জন্য সে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করায় সে নিজের বাড়ি ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আমার অন্য ছেলেদের ফাঁসাতে থানায় অভিযোগ দিয়েছে। আবু তাহেরের জন্য তার ভাইয়েরা অনেক কিছু করেছে। বহুবার তার চুরির জরিমানা দিয়েছে। ভাইয়েরা অনেক চেষ্টা করছে তাকে দ্বীনের পথে আনতে। তাবলীগ জামাতেরও পাঠাইছে কিন্তু সে ভালো হয়নি। ইদানিং সে নেশা করে খুব বেশি উল্টাপাল্টা করছে। ভাইদের মারধরের পর সে আমাকেও মারধর শুরু করে দিয়েছে। তাই আমি বাধ্য হয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করেছি’।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এই বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্তে প্রমাণিত হলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভাইদের ফাঁসাতে থানায় অভিযোগ, অভিযোগকারীর বিরুদ্ধে আদালতে মায়ের মামলা

আপডেট সময় : ০৮:০০:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪