ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের Logo রণকৌশল পরিবর্তন করলো ইরান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হল হিরো আলমের ভাস্কর্য

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৩৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ভাস্কর্য তৈরি করেছেন চারুকলা অনুষদের এক শিক্ষার্থী। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিরো আলম।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভাস্কর্যের সঙ্গে তোলা একটি সেলফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন হিরো আলম।

হিরো আলম লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হলো আমার ভাস্কর্য।’ হিরো আলমের ভাস্কর্যটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ছাত্র উত্তম কুমার।’

হিরো আলমের ভাস্কর্য তৈরির বিষয়ে উত্তম কুমার গণমাধ্যমকে বলেন, ‘বিভাগের স্টাডি ওয়ার্ক হিসেবে আমরা অনেক কাজ করি। ২০১৮ সালে স্টাডি ওয়ার্ক হিসেবে হিরো আলমের ক্যারেক্টর নিয়ে ভাস্কর্যটা তৈরি করি। এটা শুধু ভালো লাগার জায়গা থেকেই করা। হিরো আলমকে ক্যারেক্টর হিসেবে গ্রহণ করার কারণ হচ্ছে, তার চেহারার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে, যেটা আমরা ভাস্কররা খুব পছন্দ করি। ওই ধাঁচটা সাধারণ মানুষের চেহারায় থাকে না।’

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমাকে সবাই ভালোবাসেন। এ ঋণ কোনোভাবে আমি শোধ করতে পারবো না। সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। সবাই ভালোবাসে দেখেই আজ আমি হিরো আলম হতে পেরেছি। ইচ্ছা আছে, ভাস্কর্যটি আমি সংগ্রহ করবো।’

জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ব্যস্ততা শেষে আবারও কাজে ফিরেছেন হিরো আলম। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে আপন ভুবনে ব্যস্ত তিনি।

ট্যাগস :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হল হিরো আলমের ভাস্কর্য

আপডেট সময় : ১০:৩৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩