ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

মতবিনিময়ের চারদিনের মাথায় ইউপি চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম এর উদ্যোগে  গত ১০ মে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় ইউনিয়নবাসীদের উপস্থিতে  ভিজিএফের চাল, দুস্থ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতাসহ ইউনিয়নের সব ধরনের সুযোগ-সুবিধার কথা নিজ খরচে মাইকিং করে ইউনিয়নবাসীকে জানিয়ে দেওয়া প্রতিশ্রুতি দেন। বক্তব্যে তিনি বলেন “অঙ্গীকার ভঙ্গ করলে আপনাদের জুতা আমার গাল”।

চেয়ারম্যানের এমন বক্তবের ঠিক চারদিনের মাথায় আজ রবিবার (১৪ মে) বিকেলে কিশোরগঞ্জ-চামটা মহাসড়কে ১০নং জাফরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম এর সরকারি প্রকল্পের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে জাফরাবাদ ইউনিয়নবাসী।

মানববন্ধন থেকে অভিযুক্ত চেয়ারম্যানের দ্রুত বিচার দাবি করে আওয়ামী লীগ নেতা তানভীর আহমেদ বলেন, আওয়ামী লীগ মনোনীত এ চেয়ারম্যান দুর্নীতির মাধ্যমে বর্তমান সরকারের বিশাল উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে তার বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, ইউপি সদস্যদের মারধরসহ নানা দুর্নীতি ও অনিয়মের ব্যবস্থা নিতে আটজন ইউপি সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী নুসরাত সুলতানা ঊষা বলেন, নৌকার চেয়ারম্যান হয়ে ঈর্ষান্বিত হয়ে ক্ষমতার অপব্যবহার করছেন। মন মতো না হলে সেবা গ্রহীতাদের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। এমনকি সেবা নিতে এসে অনেকেই শারীরিক নির্যাতনেরও স্বীকার হয়েছেন।

ইউপি সদস্য মো. সোহাগ মিয়া, মো. মতিউর রহমান, জুনায়েদ তুর্য্য, সারওয়ার আলম, মো. সাইদুর রহমান, আলম মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য নার্গিস আক্তার ও আছমা আক্তার বলেন, কোথায় কোন প্রকল্প, কিভাবে হচ্ছে এর কোন কিছুই আমাদের অবহিত করেন না চেয়ারম্যান। সেবাগ্রহীতাদের সঙ্গে খারাপ আচরণের জন্য প্রায়ই আমাদের অভিযোগ শুনতে হয়।

মতবিনিময়ের চারদিনের মাথায় ইউপি চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ১১:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩