ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo উপদেষ্টা খলিলুর ও সি আর আবরার দেশ ছাড়ছেন! Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

আইডিয়াল স্কুলে সহোদর কোটায় ভর্তির দাবিতে অভিভাবকদের মানববন্ধন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • / ১১১৩ বার পড়া হয়েছে

আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিল শাখার শিক্ষার্থীদের মহোদর-সহদোরা ও জমজ ভাই-বোনদের ২০২৫ শিক্ষাবর্ষ থেকে ১০০% ভর্তি প্রদানের দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকরা।

শনিবার ( ১২ অক্টোবর ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁরা এ মানববন্ধন করেন।

এতে বক্তব্য রাখেন, টি এইচ এম জাহাঙ্গীর, মো. জিহাদুজ্জামান,মুন্নি আক্তার,আয়েশা আক্তার, আফরোজা আক্তার, মহসেনা আকতার,এ.কে.এম হাবিবুর রহমান, মো.জাকির হোসেন জমুমদার, মো. ওসমান গণি প্রমুখ।

এসময় তাঁরা বলেন, ঢাকা মহানগরীর জনসংখ্যার দিক দিয়ে ঘনবসতীপূর্ণ শহর হওয়ায় যানজট লেগেই থাকে। তাছাড়া অভিভবকদের কর্মব্যস্ততা,অর্থনৈতিক ব্যয় ও মায়েদের এক স্কুল থেকে অন্য স্কুলে যাতায়াত করা বেশ কষ্টকর। এছাড়া আইডিয়াল স্কুলের মতো উন্নত শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অভিভবকদের মনোযোগ ধরে রাখা সম্ভব হচ্ছে না। তাই প্রতিষ্ঠানের অতীত ও চলমান সুনাম বৃদ্ধির প্রয়োজনে শিক্ষার্থীদের সহোদর-সহদোরা ও যমজ ভাই-বোনদের ২০২৫ শিক্ষাবর্ষ থেকে ১০০% ভর্তি গ্রহণের দাবি জানান।

তাঁরা আরও বলেন, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে ১০০% সহোদর কোটায় ভর্তি নিয়ে নেয়। কিন্তু আইডিয়াল স্কুলে ২%, ৫% ভর্তি দেখালেও আদৌ নেওয়া হচ্ছে না। তাঁরা ২%, ৫% নয়, ১০০% ভর্তির দাবি জানায় এবং দুই প্রতিষ্ঠানে দৌড়াদৌড়ি করে হয়রানির শিকার হতে চায় না।

আইডিয়াল স্কুলে সহোদর কোটায় ভর্তির দাবিতে অভিভাবকদের মানববন্ধন

আপডেট সময় : ০৩:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪