ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে আ.লীগ নেতা বাদল রহমানের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমানের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে যশোদল ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ডা: দীন মোহাম্মদ,যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন,বাদল রহমানের ছেলে আসিফুর রহমান শাহিল,বাদল রহমানের বড় ভাই আতাউর রহমান মিলন প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে বাদল রহমানের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবী জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্নারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য,গত ৯ জুলাই রবিবার সকালে শোলাকিয়া বেপারি বাড়ি মসজিদ সংলগ্ন পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা।পরে পুলিশ এসে সি আইপি বাদল রহমানের লাশ উদ্ধার করে।পরদিন সোমবার (১০ জুলাই) বাদল রহমানের বড় ছেলে আসিফুর রহমান শাহীল কিশোরগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।

ট্যাগস :

কিশোরগঞ্জে আ.লীগ নেতা বাদল রহমানের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ১২:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩