ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক নাদিম হত্যার বিচার চায় কিশোরগঞ্জের সাংবাদিকগণ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • / ১০৪০ বার পড়া হয়েছে

জামালপুর বকসীগঞ্জের বাংলানিউজ টোয়েন্টিফোর. কম, দৈনিক মানবজমিন ও ৭১ টিভিতে কর্মরত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার সাংবাদিকগণ।

রবিবার (১৮ জুন)  বেলা এগারোটায় জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে কিশোরগঞ্জ জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর ব্যানারে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলায় নবাগত সম্মিলিত সাংবাদিক সমাজ, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটসহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে কিশোরগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বলেন, যারা গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং সারাদেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিগত দিনে সাগর-রুনিসহ সাংবাদিক হত্যা-নির্যাতনের সুষ্ঠু বিচার হয়নি বলেই সাংবাদিকরা বার বার নির্মমতার শিকার হচ্ছে বলেও দাবি সাংবাদিকদের। সারাদেশে হত্যা-নির্যাতনের শিকার সকল সাংবাদিকদের সুষ্ঠু বিচার না হলে পেশাদারিত্বের পাশাপাশি রাজপথে থাকার হুমকি দেন সাংবাদিকরা।

এসময়, কিশোরগঞ্জ জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষার এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলানিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম খাইরুল, জেলা প্রেসক্লাবের সদস্যসচিব মনোয়ার হোসেন রনি, জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সহ-সভাপতি আব্দুর রউফ ভূঁইয়া, সহ-সভাপতি মামুন উজ্জ্বল।

জেলা সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে বক্তব্য রাখেন- দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর মধ্যাঞ্চলীয় প্রতিবেদক সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সুবীর বসাক, নিউ নেশনের সিনিয়র স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, গাজী টিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি শফিক আদনান, ইন্ডিপেন্ডেট টিভির জেলা প্রতিনিধি শাহজাহান সাজু, মানবজমিন এর স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিন, মোহনা টিভির জেলা প্রতিনিধি রুহুল আমিন চৌধুরী জুয়েল, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মো. ফারুকুজ্জামান, আরটিভি’র জেলা প্রতিনিধি তানবীর হায়দার ভূঁইয়া, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এসকে রাসেল, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফউদ্দিন হোসাইন জীবনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ট্যাগস :

সাংবাদিক নাদিম হত্যার বিচার চায় কিশোরগঞ্জের সাংবাদিকগণ

আপডেট সময় : ১১:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩