ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খতীবে মিল্লাত আল্লামা আতাউর রহমান খান রহ. এর ইন্তেকালের ১৫ বছর আজ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:২৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • / ১০৯৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের বরেণ্য রাজনীতিবিদ ও জামিয়া ফারুকিয়া,কিশোরগঞ্জের সনামধন্য প্রিন্সিপাল আল্লামা আতাউর রহমান খান রহ. এর মৃত্যুর ১৫ বছর আজ। ২০০৮ সালে ৩১ জুলাই ৬৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

তিনি ছিলেন জাতীয় শরিয়া কাউন্সিল বাংলাদেশ’র সম্মানিত সদস্য, ইসলামিক ফাউন্ডেশনের গভরনিং বডির সদস্য, বেফাকের ৩ টার্মের মহাসচিব ও ভাইস চেয়ারম্যান, ঢাকার ফরিদাবাদ মাদরাসা ও মিরপুর-৬ দারুল ঊলুম মাদরাসার মুহতামিম, জামিয়া মিল্লিয়া ও জামিয়া ফারুকিয়ার প্রতিষ্ঠাতা, কিশোরগঞ্জের ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়ার ভাইস প্রিন্সিপাল ও শহিদী মসজিদের পেশ ইমাম, মুহাদ্দিস, মুফাসসির, মুফাক্কির, অনবদ্য সীরাত আলোচক ও গবেষক, পূঁজিবাদ সমাজতন্ত্র ও ইসলাম-সহ অনেক মূল্যবান গ্রন্থের লেখক, মাসিক মুনাদী ও তানযীম বার্তার সম্পাদক, প্রাবন্ধিক, সংগঠক, সুবক্তা, দার্শনিক, প্রাজ্ঞ রাজনীতিক, জাতীয় সংসদ সদস্য ও কিংবদন্তি জনপ্রিয় জননেতা।

অনিন্দ সুন্দর চরিত্র, স্বর্ণালী দেহাবয়ব, সুগভীর বোধ, উন্নত ব্যক্তিত্ব ও দূরদৃষ্টিসম্পন্ন চলমান জ্ঞানসাধক, অসাধারণ রাসূল প্রেমিক ও মহান রবের বাস্তব ওলী।

ব্যাপক খ্যাতি ও ক্ষমতা সত্ত্বেও সততায় অবিচল এই মহান ব্যক্তিত্ব খুবই সহজ ও সাধারণ জীবনযাপন করেন এবং নিজের নীতি ও আদর্শের উপর আজীবন অটল থাকেন এবং তাঁর পুত্রদেরকেও নিজের আদর্শে গড়ে যান। তারা হলেন-

প্রথম পুত্র : মাওলানা উবায়দুর রহমান খান নদভী
বিশিষ্ট লেখক, চিন্তাবিদ ও গবেষক
সিনিয়র সহকারি সম্পাদক, দৈনিক ইনকিলাব।
সভাপতি, বাংলাদেশ ইন্টেলেকচ্যুয়াল মুভমেন্ট, বিআইএম।

দ্বিতীয় পুত্র : হাফেজ মাওলানা মুফতী ওয়ালীয়ুর রহমান খান আল আযহারী

মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন।
বিকল্প খতীব, বায়তুল মুকাররম।

তৃতীয় পুত্র : ড. মাওলানা খলীলুর রহমান খান আল আযহারী প্রভাষক, ওয়ালিনেওয়াজ খান কলেজ।
প্রিন্সিপাল, জামিয়া ফারুকিয়া, কিশোরগঞ্জ।
খতীব, ঐতিহাসিক বেলাব জামে মসজিদ, নরসিংদী।

চতূর্থ পুত্র : মাওলানা রেজওয়ানুর রহমান খান
ভাইস প্রেসিডেন্ট, আল আরাফাহ ইসলামী ব্যংক।
পরিচালক, নাদওয়াতুল ইসলাম একাডেমি।

পঞ্চম পুত্র : মাওলানা মুহিববুর রহমান খান কবি, শিল্পী, লেখক, সাংবাদিক ও রাষ্ট্রচিন্তক। মহাপরিচালক, ইসলামিক কালচারাল ইনস্টিটিউট। চেয়ারম্যান, হলি মিডিয়া। প্রেসিডেন্ট, ন্যাশনাল মুভমেন্ট, এনএম। সাবেক অনুষ্ঠান প্রধান, ইসলামিক টিভি। প্রাক্তন সম্পাদক, সাপ্তাহিক লিখনী।

এই ক্ষণজন্মা মনিষী ২০০৮ এর ৩১ জুলাই রাতের শেষ প্রহরে তাঁর প্রিয় মাওলার সান্নিধ্যে চলে যান।
তাঁর নামাজে জানাযায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহত ঈদগাহ ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে লাখো মানুষের ঢল নামে। দেশের প্রায় সকল জাতীয় পত্রিকায় তাঁর ইন্তেকালের সংবাদ ও শোকবার্তা প্রকাশিত হয়।

ট্যাগস :

খতীবে মিল্লাত আল্লামা আতাউর রহমান খান রহ. এর ইন্তেকালের ১৫ বছর আজ

আপডেট সময় : ০৯:২৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩