ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

কিশোরগঞ্জে শ্রমিকদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১৪৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর ) সন্ধ্যায় সদর উপজেলার চরমারিয়া মিতালি মার্কেটে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মারিয়া ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি এবি ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আশফাক, জেলা শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন বাচ্চু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল হক, সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শফিক, জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হেলাল বক্স, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. ওবায়দুল্লাহ ওবায়েদ, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাছির ছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল। শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের জনমতকে শূন্যের কোটায় নিয়ে আসে। দেশের ক্রান্তিলগ্নে ছাত্র জনতার পাশে বিএনপি ছিল। যার ফলে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই আওয়ামী লীগ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরাও যদি এমন হই তবে আমাদের পতনও ঠিক হাসিনার মতোই হবে। বিএনপিতে সন্ত্রাস চাঁদাবাজের কোনো ঠাঁই নেই। এধরণের কাজের সাথে যারাই সম্পৃক্ত হবে আমরা তাদের সাথে সাথে তাদের বহিষ্কার করব। বক্তারা আরও বলেন আমাদের দ্বিতীয় বিজয় হবে একটু সুষ্ঠু নির্বাচন। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই আপনারা দেশ সংস্কারের নিদিষ্ট সময় পর একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকারের কাছে আপনাদের ক্ষমতা হস্তান্তর করুন।

আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের সুস্থতা জন্য দোয়া করা হয়।

কিশোরগঞ্জে শ্রমিকদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১০:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪