ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

দীঘিনালা সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠিত

Astha DESK
  • আপডেট সময় : ০৮:১৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • / ১১৪৩ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, দীঘিনালা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪জুলাই) দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক আবদুল জলিলের সভাপতিত্বে ও সদস্য সচিব এম ইদ্রিছ আলীর পরিচালনায় দীঘিনালা সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন সংক্রান্ত আলোচনা সভা থেকে এ কমিটির ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য দৈনিক বাংলার খাগড়াছড়ি প্রতিনিধি আবদুল জলিলকে সভাপতি ও তৃতীয় মাত্রার প্রতিনিধি মিজানুর রহমান সবুজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়াও কমিটিতে এম ইদ্রিছ আলীকে (সময়ের কাগজ) সহ সভাপতি, আফজাল হোসেনকে (বাংলাদেশ সমাচার) যুগ্ম সাধারণ সম্পাদক, মানিক হোসেনকে (বাংলাদেশ সময়) সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলামকে (দৈনিক আস্থা) দপ্তর সম্পাদক, নুর নবী হোসেন রনিকে (সংগ্রাম প্রতিদিন) কোষাধ্যক্ষ, আবদুল কাদেরকে (রুপান্তর বাংলা) নির্বাহী সদস্য ও দুর্জয় বড়ুয়াকে (চট্টবাংলা) সদস্য নির্বাচিত করা হয়।

দীঘিনালা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি আবদুল জলিল বলেন, জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের (দীঘিনালার স্থায়ী বাসিন্দা) দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, কর্মশালা, উচ্চতর প্রশিক্ষণ, মর্যাদা প্রতিষ্ঠা, সহমর্মিতা, স্বার্থ রক্ষাসহ বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতার বিকাশ ঘটানোর লক্ষ্যে দীঘিনালা সাংবাদিক ফোরাম গঠিত হয়েছে। সহকর্মীদের নৈতিক কাজে সবসময় পাশে আছি।

এমকে/আস্থা/এসএ

দীঘিনালা সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠিত

আপডেট সময় : ০৮:১৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩