ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

রণবীরের মেয়ে আলিয়ার মত হোক, চান না রণবীর

Astha DESK
  • আপডেট সময় : ০৫:২০:২১ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • / ১১২২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদকঃ ছোট্ট রাহা কপূরকে নিয়ে সুখের সংসার আলিয়া ও রণবীরের। রণবীর কাপুর-আলিয়া ভাট দম্পতি গত নভেম্বরে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন।

তাকে এক মুহূর্তের জন্যেও কাছছাড়া করতে চান না রণবীর। প্রথম সন্তান বলে কথা। সম্প্রতি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির প্রচারে একাধিকবার মেয়ের কথা বলেছেন অভিনেতা। রাহার হাসি দেখে তাকে ছেড়ে বেরোনোর কথা ভাবলেই মন ভেঙে যায় তার, জানান ‘রকস্টার’ খ্যাত তারকা।

মেয়ে বড় হয়ে কার মতো হলে খুশি হবেন তিনি? সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হন রণবীর। মেয়ে রাহা বড় হয়ে আলিয়ার মতো হোক, তা একেবারেই চান না রণবীর।

ভারতীয় গণমাধ্যমকে রণবীর বলেন, ‘আমি আলিয়াকে বলেছি, আমি চাই বড় হয়ে মেয়েকে ওর মতো দেখতে হোক, তাতে ওকে দেখতে খুব সুন্দর হবে। তবে মেয়ের ব্যক্তিত্ব যেন আমার মতো হয়।‘

এমনটা চান কেন রণবীর? এই অভিনেতার যুক্তি, ‘আলিয়া খুব চঞ্চল, ও প্রচুর বকবক করেন। রাহা বড় হয়ে ওর মতো হলে আমি বিপদে প়ড়ে যাব! ওই রকম দুজন মেয়েকে সামলানো আমার পক্ষে খুব কঠিন ব্যাপার।

মা হওয়ার পরে ইতিমধ্যেই কাজে ফিরেছেন আলিয়াও। দিন কয়েক আগেই কাশ্মীরে নির্মাতা করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির জন্য শুটিং করতে দেখা যায় অভিনেত্রীকে। সঙ্গে নিয়ে গিয়েছিলেন মেয়ে রাহাকেও।

আস্থা/এমকে/এসএ

রণবীরের মেয়ে আলিয়ার মত হোক, চান না রণবীর

আপডেট সময় : ০৫:২০:২১ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩