ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ঝিনাইদহে মায়ের হাতে ছেলে খুন,মায়ের আত্মহত্যার চেষ্টা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় বিস্কুটের ভেতর বিষ প্রয়োগে চার বছর বয়সী ছেলেকে হত্যার পর মীম খাতুন নামে এক মায়ের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টার দিকে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম শেখ মাহাদী। তার বাবার নাম সজীব হোসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী শেখপাড়া বাজারের একজন ব্যবসায়ী। বেলা ১১টার দিকে গৃহবধূর স্বামী দোকান থেকে বাড়ি এসে রুমের দরজা বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকির একপর্যায়ে দরজা না খুললে চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে ধাক্কা দিয়ে রুমের জানালা খুলে দেখে গৃহবধূ ও শিশু সন্তান ঘরের ধরনার ওড়নার সাথে ঝুলে আছে।

পরে দরজা ভেঙে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। আর গৃহবধূকে ভর্তি করা হয়।

গৃহবধূর রুম থেকে পুলিশ দুটি মোবাইল ফোন, বিষের বোতল, বিস্কুট ও ওড়না উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারণে মা-ছেলের এমন কাণ্ড পরিবারের সদস্যরা ও স্থানীয়রা কেউ জানাতে পারেনি।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, শেখপাড়া গ্রামে মা-ছেলের ঘটনায় ছেলে মারা গেছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে কিছু আলামত সংগ্রহ করেছে। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে, মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

ঝিনাইদহে মায়ের হাতে ছেলে খুন,মায়ের আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ১১:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩