ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

করিমগঞ্জে ৭৬তম ফাল্গুনি মেলা শুরু

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জে উরদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে তিন দিনের ৭৬ তম ফাল্গুনী মেলা। হযরত পাহাড় খাঁ ৭৬ বছর আগে করিমগঞ্জের গুনধর ইউনিয়নের উরদিঘী এলাকায় আসেন। তখন থেকে এই মেলার আয়োজন করা হয়। ইতিহাস অনুযায়ী এই মেলা প্রায় ৭৬ বছর ধরে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে।

প্রতি বছর ফাল্গুনি মাসের ১৩ তারিখ থেকে আনুষ্ঠানিক ভাবে এই মেলা শুরু হয়।এই মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট ৩৮৫ টি স্টলে বিভিন্ন সেবা ও অফার নিয়ে মেলায় অংশ নিয়েছে ব্যবসায়ীরা। সারাদিন ও গভীর ও গভীর রাত পর্যন্ত মেলা প্রাঙ্গন মানুষের পদচারণায় মুখরিত থাকে। এছাড়া মেলায় থাকছে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান। করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক ও উরদিঘী (মরিচখালী) বাজার বণিক ও ভিটমালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন জীবন বলেন, এখানকার স্থানীয় মানুষজন সারা বছর ধরে অপেক্ষা করে এই সময়ের। আশপাশের সকল মানুষের ভিড়ে পুরো সময় জুড়েই এই মেলা জমজমাট থাকে। সারা দেশ থেকে সমাগম হয় অর্ধ লাখ মানুষের। গ্রামীণ মেলার যেসব ঐতিহ্য থাকে তার সব কিছু থাকে এই মেলায়।মেলায় পাওয়া যায় না এমন কিছু নেই। তবে এই মেলার অন্যতম আকর্ষণ হলো ফার্ণিচার মেলা। মেলায় থাকছে হস্তশিল্প ঘড়োয়া খাবার ও হাতের কাজের পোশাক,শিশুদের নান্দনিক পোষাক,মেয়েদের সাজ সরঞ্জাম, থ্রি পিস, টু পিস,মৃৎশিল্পসহ বিভিন্ন পণ্যের স্টলও। উরদিঘী ফাল্গুনী মেলা উদযাপন কমিটির সভাপতি আব্দুর রহিদ বলেন,প্রশাসনের সহযোগিতায় মেলায় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। দর্শনার্থীসহ দোকানদার যেন কোনও অসুবিধা না হয় সেদিকে আমরা সজাক রয়েছে। শতাধিক স্বেচ্ছাসেবক পালাক্রমে কাজ করছি। ঐতিহ্যবাহী হযরত পাহাড় খাঁ উরদিঘী ফাল্গুনী মেলা এবারও শান্তিপূর্ণ আর উৎসব মুখর পরিবেশে শেষ হবে।

রায়হান জামান,কিশোরগঞ্জ

ট্যাগস :

করিমগঞ্জে ৭৬তম ফাল্গুনি মেলা শুরু

আপডেট সময় : ১১:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩