শিরোনাম:
কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
Doinik Astha
- আপডেট সময় : ০৯:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১০৪০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের করিমগঞ্জে জাফরাবাদ ইউনিয়নের জগৎসাবাড়ি রাস্তার পাশ থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতক দুই শিশুর লাশ উদ্ধার করেছে করিমগঞ্জ থানা পুলিশ। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান,মঙ্গলবার (১৪ মার্চ)সকালে জাফরাবাদ ইউনিয়নের জগৎসা বাড়ি পাকা রাস্তার পাশে ব্যাগে মোড়ানো নবজাতক শিশুর লাশ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মোবাইল ফোনে খবর দেয়।পরে করিমগঞ্জ থানা পুলিশের একটি টিম সকাল ১০ টায় ব্যাগে মোড়ানো অবস্থায় দুই নবজাতক শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয় আসে। মৃত নবজাতকদুটির বাবা-মার সন্ধান এখনো পাওয়া যায়নি।মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রায়হান জামান,কিশোরগঞ্জ






















