ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মনোহরদী ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / ১০৪৯ বার পড়া হয়েছে

নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১০ ই ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, সুরতহাল শেষে মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। পুলিশ জানায়, এলাকাবাসী ধানক্ষেতে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আগামীকাল মরদেহটি মর্গে পাঠানো হবে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহিরুল আলম বলেন, ‘তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

সাইফুর নিশাদ নরসিংদী প্রতিনিধি

ট্যাগস :

মনোহরদী ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩