ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাওরে ‘বর্ষাকালে নাও,শীতকালে পাও’ এ দুর্দিন কেটে গেছে :প্রধানমন্ত্রী 

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৪৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাওর অঞ্চলকে জাতির পিতা ভালবাসতেন।  মহান মুক্তিযুদ্ধে কিশোরগঞ্জের হাওর অঞ্চল অনেক ভূমিকা রেখেছে।  তিনি ৯৬ ও ৮১ সালে নির্বাচনে হাওরে এসেছিলেন। বিগত ১৪ বছরে পিছিয়ে পড়া হাওরে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার এসেই প্রত্যেকের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছে। একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না সেই ব্যবস্থা করে দিয়েছি। স্বাস্থ্যসম্মতভাবে মানুষ যাতে বসবাস করতে সেই ব্যবস্থাও করেছি।’ আর অপর দিকে মানুষের ওপর অত্যাচার ছাড়া বিএনপি কিছুই দিতে পারেনি।

‘বিএনপি ক্ষমতায় এসে লুটপাট, অর্থপাচার, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ হত্যা এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর অকথ্য অত্যাচার করে। মানুষের ওপর অত্যাচার আর শোষণ ছাড়া বিএনপি কিছুই দিতে পারেনি।’

এর আগে শেখ হাসিনা মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়ির পাশে ঘোডাউত্রা নদীর চরে সেনানিবাস উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী একটি আম গাছের চারা রোপণ করেন। এরপর তিনি সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে যান। সেখানে বক্তব্য রাখেন তিনি।

রায়হান জামান/কিশোরগঞ্জ

ট্যাগস :

হাওরে ‘বর্ষাকালে নাও,শীতকালে পাও’ এ দুর্দিন কেটে গেছে :প্রধানমন্ত্রী 

আপডেট সময় : ০৯:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩