ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন আহত শতাধিক

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৮:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন,। এসময় আহত হয়েছেন শতাধিক। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে। শনিবার (৪ মার্চ) বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ও দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন তেতুঁলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের বড়গাছ এলাকার তমিজউদ্দীন (৬০) পিঠাখাওয়া এলাকার হাসিবুল ইসলাম (৩২) ও একই উপজেলার স্বপন আলী (২৫)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা শহরে সাদ পন্থীদের তিনদিন ব্যাপী ইস্তেমার আখেরী মোনাজাত শেষে বিকেলে বাস যোগে বাড়িতে ফিরছিলেন মুসল্লীরা। এসময় তাঁরা দেবীগঞ্জ উপজেলার লক্ষীপুর এলাকায় এলে একই দিক থেকে আাসা একটি দ্রুতগামী ট্রাক বাসটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় বাসটি মহাসড়কের ধারে খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং ২৬ জন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ৫ জন কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় ইস্তেমা থেকে ফেরার পথে বাসের চাকা ব্লাস্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৫ জন। আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল হোসেন ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কমার রায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেলোয়ার হোসাইন নয়ন, পঞ্চগড়

ট্যাগস :

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন আহত শতাধিক

আপডেট সময় : ০৮:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩