ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

সিলেটে ট্রাক বোঝাই ভারতীয় চিনির চালান আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / ১১৩৬ বার পড়া হয়েছে

সিলেট: সিলেটে ট্রাক বোঝাই ভারতীয় চোরাচালানের চিনির চালান আটক করেছে পুলিশ। এসএমপির শাহপরাণ (রহঃ) থানা ও শাহপরাণ (রহ:) পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের যৌথ অভিযানে ওই চালানটি আটক করা হয়।

আটককৃত চালানের মধ্যে রয়েছে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৭ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা মুল্যের ১৪ হাজার ৫৫৩ কেজি চিনি, চিনি পরিবহনে কাজে ব্যবহ্নত ৩০ লাখ টাকা মুল্যের একটি ট্রাক। মঙ্গলবার এসএমপির এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এডিসি (মিডিয়া) আরো জানান, এসএমপি’র শাহপরাণ (রহঃ) থানা ও শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্সগণ সঙ্গীয় অফিসার্সসহ শাহপরাণ (রহঃ) থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালে সোমবার সন্ধায় সিলেট তামাবিল সড়কে দাসপাড়াস্থ সড়কের উপর থেকে একটি সন্দেহভাজন ট্রাক থামানোর নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে সড়কের উপর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।

এরপর চাবিবিহীন ট্রাক, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৫-৯২৬৫ তে তল্লাশী চালিয়ে ট্রাকের ভিতর ত্রিপলে মোড়ানো ২৯৭ (দুইশত সাতানব্বই) বস্তা ভারতীয় (১৪,৫৫৩ কেজি) চিনি জব্দ করে পুলিশ। এ ব্যাপারে সোমবার রাতেই শাহপরাণ (রঃ) থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

এমকে/আস্থা

সিলেটে ট্রাক বোঝাই ভারতীয় চিনির চালান আটক

আপডেট সময় : ০৩:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪