ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

নার্সের ভুলে সৈয়দ নজরুলে প্রাণ গেল দুই রোগীর

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / ১১৪৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্স ভুল ইনজেকশন পুশ করায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতালের সামনের সড়কটি অবরোধ করে দোষীদের বিচার দাবিতে অবস্থা নিয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে হাসপাতালের সার্জারী ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত রোগীরা হলেন- মনিরুজ্জামান মল্লিক (৩২) জহিরুল ইসলাম (২২)।

নিহত মল্লিক কটিয়াদী উপজেলার ধুলদিয়া গ্রামের মো. ফালু মিয়ার ছেলে। তিনি একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক। অপরদিকে মো. জহিরুল ইসলাম নিকলী উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

জানা যায়, গতকাল মঙ্গলবার ওই দুই রোগী মল্লিক ও জহিরুল ইসলাম হারনিয়া অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। সিনিয়র স্টাফ নার্স নাদিরা ওই দুই রোগীকে ওটিতে না নিয়ে ওয়ার্ডে অ্যানেসথেসিয়া পুশ করেন। এর আধাঘণ্টা পরই ওই ওয়ার্ডে জ্ঞান হারিয়ে তারা মারা যান।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক হেলিস রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন- ওই রোগীদের ভুল ইনজেকশন পুশ করায় এ ঘটনা ঘটেতে পারে। এ ঘটনার পরই অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এ দিকে হাসপাতালে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র্যাব ও বিপুল পরিমাণ পুলিশ সদস্য।

নার্সের ভুলে সৈয়দ নজরুলে প্রাণ গেল দুই রোগীর

আপডেট সময় : ০৩:১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫