ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৭:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / ১০৯১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার যশোদল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত আসামি মো. সমির মিয়া (৪২) যশোদল মধ্যপাড়ার আ. বারিক মিয়ার ছেলে ও যশোদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য।

র‌্যাব সূত্র জানায়,  গত ৪ আগস্ট দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি গণমিছিল বাহির হয়। উক্ত গণমিছিল কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় পোঁছালে কতিপয় দুষ্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এবং এতে বেশ কিছু লোক গুলিবিদ্ধ ও রক্তাক্ত গুরুতর জখমপ্রাপ্ত হয়। এ ঘটনায় সাজ্জাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন। সমির মিয়া এ মামলার একজন আসামি।

র‌্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম-সেবা জানান, গ্রেফতার আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৭:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪