শিরোনাম:
অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ সেনাবাহিনী
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৩:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১০৯৮ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছ:
খাগড়াছড়ি মানবিক সেবার অংশ হিসেবে অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন।
আজ বৃহস্পতিবার (২৫মার্চ ২০২১) উপজেলার ফাতেমানগর এলাকার মোঃ শাহ আলমের ছেলে মোঃ হারুন (৩৫) এবং তুইতা চাকমার ছেলে লিটন চাকমা (৩২)কে আর্থিক অনুদান প্রদান করেন খাগড়াছড়ি সদর জোন। এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসসি এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মানুষের মৌলিক পাঁচটি অধিকার এর মধ্যে বাসস্থান অন্যতম অধিকার।
মানুষের মৌলিক অধিকারসমূহ যাহাতে ভোগ করতে পারে খাগড়াছড়ি সদর জোন কর্তৃক এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, খাগড়াছড়ি সদর জোন যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আর্ত-মানবতার সেবায় বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তায় সার্বক্ষণিক পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে।
আমরা সকলে খাগড়াছড়ি জেলার বাসিন্দা। তাই এ জেলাকে উন্নত এবং এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। এছাড়াও তিনি বলেন, ভবিষ্যতেও পাহাড়ী জনসাধারণসহ পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি জানান,পার্বত্য অঞ্চলের জনগণের জানমাল রক্ষা ও যেকোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
সাম্প্রদায়িকতার বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল ধরণের সহযোগীতা চলমান থাকবে।
এছাড়াও, আর্ত-মানবতার সেবায় খাগড়াছড়ি জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী সদা সচেষ্ট এবং প্রস্তুত। প্রসঙ্গত, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ফাতেমানগর এলাকার ১টি মুদি দোকান এবং ১টি চায়ের দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে অগ্নিদূর্ঘটনা ঘটে।
এই সংবাদ পাওয়ার পর অসহায়, ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করলো বাংলাদেশ সেনাবাহিনী (খাগড়াছড়ি সদর জোন)।


























