ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

অফিস-আদালতে ৫০ শতাংশ উপস্থিতি বাস্তবায়ন হচ্ছে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • / ১১১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

করোনা মোকাবিলায় সরকারের ১৮ দফা নির্দেশনার একটি ছিল অফিস-আদালতে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে কাজ করতে হবে। এরই মধ্যে সে নির্দেশনার বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, তার মন্ত্রণালয় এই নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করেছে।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের অফিস-আদালতে অর্ধেক জনবলের বিষয়ে এসব কথা বলেন তিনি।

ফরহাদ হোসেন বলেন, অফিস-আদালতে ৫০ শতাংশ উপস্থিতির বিষয়টি বাস্তবায়ন শুরু হয়েছে। তার মন্ত্রণালয় এটি শতভাগ বাস্তবায়ন করেছে। আর অন্যান্য মন্ত্রণালয়গুলোও আগামী দু-একদিনের মধ্যে বাস্তবায়ন করবে এবং এ হার প্রায় ৭০ শতাংশ।

তিনি বলেন, ১৮ দফা বাস্তবায়ন করতে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে কোনো নীতি লঙ্ঘন হলে সরকার সে ব্যাপারে সতর্ক থাকবে।

এর আগে গত সোমবার করোনা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাগুলোর একটিতে বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান শিল্পকারখানাগুলো ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করতে হবে। গর্ভবতী, অসুস্থ, বয়স ৫৫-ঊর্ধ্ব কর্মকর্তা-কর্মচারীর বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা নিতে হবে।

ট্যাগস :

অফিস-আদালতে ৫০ শতাংশ উপস্থিতি বাস্তবায়ন হচ্ছে

আপডেট সময় : ০৫:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১