ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে ৯৭ হাজার ভারতীয় আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে ৯৭ হাজার ভারতীয় আটক

আন্তর্জাতিক ডেস্কঃ

অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে এক বছরে প্রায় ৯৭ হাজার ভারতীয়কে আটক করা হয়েছে। এদের মাঝে ৩০ হাজার ১০ জনকে কানাডিয়ার এবং ৪১ হাজার ৭৭০ জনকে মেক্সিকান সীমান্ত থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। বাকিরা অন্য পথে অনুপ্রবেশের সময় আটক হয়।

মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত আটক হওয়া ভারতীয়দের সংখ্যা পাঁচ বছর আগের তুলনায় প্রায় ৫ গুণ বেশি।

মার্কিন সিনেটর জেমস ল্যাঙ্কফোর্ড বৃহস্পতিবার (২ অক্টোবর) সিনেটে বলেন, অবৈধ অনুপ্রবেশের সময় লোকেরা প্রায় চারটি ফ্লাইট নেয়, তারা বলে যে তারা ফ্রান্সের মতো দেশে যাচ্ছে, কাছের বিমানবন্দর দিয়ে মেক্সিকোতে যায়। এরপর ভাড়া করা বাসে সীমান্তে এসে অনুপ্রবেশের চেষ্টা করে ।

যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (ইউসিবিপি) তথ্য অনুযায়ী, আটককৃত ভারতীয়দের চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, ১.পরিবারের সঙ্গে আসা শিশু, ২.পরিবারের সঙ্গে আসা একক ব্যক্তি, ৩.একক ব্যক্তি ৪.সঙ্গীহীন প্রাপ্তবয়স্ক। এই চার শ্রেণির মধ্যে একক ব্যক্তির পরিমাণই সবচেয়ে বেশি। ২০২২-২৩ সালের সময়সীমার মধ্যে প্রায় ৮৪ হাজার প্রাপ্তবয়স্ক ভারতীয় যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টার সময় আটক হয়েছে। এর মধ্যে ৭শ ৩০ জন পরিবারের সঙ্গে আসা শিশু।

ইউসিবিপি তথ্যানুসারে, ২০১৯-২০ সালে যুক্তরাষ্ট্রে আটক হয়েছিল ১৯ হাজার ৮৮৩ জন ভারতীয়। ২০২০-২১ সালে গ্রেপ্তার হয়েছিল ৩০ হাজার ৬৬২ জন ভারতীয় এবং ২০২১-২২ সালে গ্রেপ্তার হয়েছিল ৬৩ হাজার ৯শ ২৭ জন ভারতীয়। সূত্র-দ্য হিন্দুস্তান গেজেট।

ট্যাগস :

অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে ৯৭ হাজার ভারতীয় আটক

আপডেট সময় : ০৩:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩