আইনজীবী হত্যার দায় চিন্ময়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে: ফরহাদ মজহার
- আপডেট সময় : ০৩:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ১০২১ বার পড়া হয়েছে
আইনজীবী হত্যার দায় চিন্ময়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে: ফরহাদ মজহার
আস্থা ডেস্কঃ
মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি। এর আগের সরকার চেষ্টা করেছে। কিন্তু মাজার ভাঙা বন্ধ হয়নি। বর্তমান সরকারের সময়ে আমরা আশা করবো, কোনও মাজার যেন ভাঙা না হয়।
শুক্রবার (২৭ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ (রহ) ৫৮তম স্মরণোউৎসব ও বার্ষিক ওরসে সুফিবাদ ও আত্মদর্শন শীর্ষক আলোচনা অনুষ্ঠানের সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার এ কথা বলেন।
তিনি বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দায় চিন্ময়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। যারা মাজার ভাঙছে তারা একদিকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অন্যদিকে ধর্ম সম্পর্কে এমন একটা ধারণা দিতে চাইছে, যে ধর্ম এটাকে ধর্ম বলে না।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সস্তা জনপ্রিয়তা কেন্দ্রিক রাজনীতি জনপ্রিয়তার জন্য যখন-তখন, যাকে তাকে ভারতীয় দালাল, ইসকনের দালাল, বিজিপির দালাল বলে অভিহিত করা হয়। এটা বলার মধ্য দিয়ে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদেরকে একটা শ্রেণি, বিশেষ গোষ্ঠী, দীর্ঘকাল ধরে অপঃপ্রচার চালাচ্ছে। এদের বিষয়ে আমাদের সবাইকে সাবধান হতে হবে।
এক প্রশ্নে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, চিন্ময়কে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আর সবচেয়ে বড় ভয়ংকর যে, কাজটি করেছে, তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, যে চিন্ময় ইসকন। কিন্তু চিন্ময় ইসকনের অন্তর্ভুক্ত কেউ নন। আগে থেকেই ইসকনের সঙ্গে তার বিরোধ রয়েছে। মিথ্যা প্রপাগান্ডা তার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















