ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে ফের আসছে শৈত্যপ্রবাহ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৫৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ১৩ জানুয়ারি থেকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আরিফ হোসেন আজ শনিবার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, আগামী তিন দিন শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ট্যাগস :

আগামী সপ্তাহে ফের আসছে শৈত্যপ্রবাহ

আপডেট সময় : ০৭:৫৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১