ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ১০ দিনে দেশে আসবে ১ লাখ ৯২ হাজার টন এলএনজি

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / ১০১১ বার পড়া হয়েছে

আগামী ১০ দিনে দেশে আসবে ১ লাখ ৯২ হাজার টন এলএনজি

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/রানা সাত্তারঃ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে প্রায় ১ লাখ ৯২ হাজার টন এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা। ১০ দিনের মধ্যে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তিনটি জাহাজে এসব এলএনজি দেশে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এরই মধ্যে অস্ট্রেলিয়া থেকে প্রায় ৬২ হাজার টন এলএনজি নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এইচএল পাফফিন’ নামের ট্যাংকার জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ।

পেট্রোবাংলা জানিয়েছে, জাহাজটি থেকে বঙ্গোপসাগরের মহেশখালীতে অবস্থিত আরপিজিসিএলের এফএসআরইউতে (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) এলএনজি খালাসের প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, আগামী ২৭ মার্চ ‘নিউ ব্রেভ’ নামের আরেকটি এলএনজিবাহী জাহাজ চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। লাইবেরিয়ান পতাকাবাহী এ ট্যাংকারটি ইন্দোনেশিয়া থেকে প্রায় ৬১ হাজার ৫শ টন এলএনজি নিয়ে আসছে।

এছাড়া আগামী ৪ এপ্রিল ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরও একটি এলএনজিবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে আসছে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে চট্টগ্রাম বন্দর অগ্রাধিকারভিত্তিতে জ্বালানিবাহী জাহাজের বার্থিং ও খালাস কার্যক্রমে পূর্ণ সহযোগিতা দিচ্ছে।

তিনি আরও বলেন, এরই মধ্যে প্রায় ৬২ হাজার টন এলএনজি নিয়ে একটি জাহাজ বন্দরে পৌঁছেছে। আরও একটি জাহাজ শুক্রবার আসার কথা রয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আরেকটি জাহাজ আগামী ৪ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আগামী ১০ দিনে দেশে আসবে ১ লাখ ৯২ হাজার টন এলএনজি

আপডেট সময় : ০২:৩৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬