ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের রেলওয়ে ভারতের থেকে উন্নত হবে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

 ঝিনাইদহপ্রতিনিধি : ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থা ভারতের থেকে উন্নত হবে। যে অনুযায়ী রেলে বিনিয়োগ চলছে সে ধারা অব্যাহত থাকলে আগামী ১০ বছরের মধ্যে উন্নত রেল ব্যবস্থা করা হবে বলে আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শামছুজ্জামান। শনিবার দুপুরে কালীগঞ্জের বারোবাজার রেলস্টেশনে কৃষিপণ্য পরিবহণের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত বিষয়ক অংশীজন সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশা ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের রেলওয়ের কারিগরি মান ইউরোপসহ আন্তর্জাতিক মানের সমতুল্য। দেশের রেওলয়ের আধুনিকায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এভাবে চললে আমাদের দেশের রেল ব্যবস্থা উন্নত হতে বেশি সময় লাগবে না। এর আগে অংশীজন সভায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহিরকান্তি গুহ, রেলওয়ের রাজশাহী আরএনবি’র চীফ কমাডেন্ট আশাবুল ইসলাম, পশ্চিমাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মুহাম্মদ শফিকুর রহমান, চীফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আহছান উল্যা ভূঞাঁ, প্রধান যন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কুদরত-ই খুদা, প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মোঃ মাসউদুর রহমান, চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের রেলওয়ে ভারতের থেকে উন্নত হবে

আপডেট সময় : ০১:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১