ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

আগামীকাল শুরু চরমোনাই’র মাহফিল

Md Elias
  • আপডেট সময় : ০৮:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

আগামীকাল শুরু চরমোনাই’র মাহফিল

শেখ নাসির উদ্দিনঃ

আগামীকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী চরমোনাইয়ের ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল। বাদ জুম্মা চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ মাহফিল।

এ তথ্য নিশ্চিত করেছেন চরমোনাই মাহফিল আয়োজক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল খন্দকার গোলাম মওলা।

এদিকে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, ইতোমধ্যেই মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ মুসল্লীদের সব ধরনের সেবা যাতে নিশ্চিত হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে৷ মাহফিল প্যান্ডেল সংলগ্ন অস্থায়ী হাসপাতাল আগের তুলনায় আরো উন্নত করা হয়েছে৷

চরমোনাই’র এ মাহফিলকে কেন্দ্র করে সারাদেশ থেকে আগত লাখো ভক্তবৃন্ত ও মুরিদদের জিকিরে মুখরিত হয়ে উঠেছে চরমোনাই ময়দান।

স্থানীয় মুসল্লিদের বরাতে জানা যায়, চরমোনাই ময়দানের সবগুলো মাঠই প্রস্তুত করা হয়েছে আগত মাহফিল উপলক্ষ্যে। প্রত্যেকটি মাঠই কানায় কানায় ভরে যায় মাহফিল শুরুর আগের দিনই।

তিন দিনের মাহফিলের প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব পীর সাহেব চরমোনাই মুফতী রেজাউল করীম ও ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বয়ান করবেন। এছাড়াও এ তিনদিন বিভিন্ন সময়ে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমগণ ও বিদেশি মেহমানগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

আগামী ২৮ ফেব্রুয়ারী সোমবার বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে।

[irp]

ট্যাগস :

আগামীকাল শুরু চরমোনাই’র মাহফিল

আপডেট সময় : ০৮:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২