ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগ্নেয়গিরি বিস্ফোরণ, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • / ১০৩৭ বার পড়া হয়েছে

আগ্নেয়গিরি বিস্ফোরণ, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্কঃকঙ্গোর নাইরাগঙ্গো পর্বতে আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়েছে। এতে গোমা শহরের বিমানবন্দর এলাকায় লাভা ছড়িয়ে পড়েছে। যে কারণে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

শনিবার কঙ্গোর গোমা শহরে এ ঘটনা ঘটে।  শনিবার সন্ধ্যার দিকে আগ্নেয়গিরি বিস্ফোরণের পর এই নির্দেশনা দেওয়া হয়। যদিও সরকারি আদেশের আগেই শহরটির বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করে।

[irp]

গোমা শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের কারণে বাতাসে সালফারের গন্ধ পাওয়া যাচ্ছে। তবে বিস্ফোরণ হলেও ভূমিকম্প হয়নি বলে জানা যায়।

শহরটি থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই আগ্নেয়গিরিটিতে ২০০২ সালেও বিস্ফোরণ হয়, এতে ২৫০ জন মানুষের মৃত্যু হয় এবং ঘরবাড়ি হারায় এক লাখ ২০ হাজার মানুষ।

এই আগ্নেয়গিরিটিতে সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ হয় ১৯৭৭ সালে, সেসময় প্রায় ৬০০ মানুষ মারা যান।

[irp]

ট্যাগস :

আগ্নেয়গিরি বিস্ফোরণ, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ

আপডেট সময় : ১২:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১