ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

আজ থেকে বন্ধ ঢাকা ও রংপুরে চিড়িয়াখানা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ পরিস্থিতির কারণে আজ শুক্রবার থেকে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতির মাধ্যমে যাতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে না পারে, সে জন্য আজ ২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এ ভাইরাসের পুনর্বিস্তার রোধে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে। জনসাধারণকে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, এর আগে করোনা সংক্রমণ রোধে গত বছরের ২০ মার্চ প্রথমবারের মতো জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গত ১ নভেম্বর থেকে জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

ট্যাগস :

আজ থেকে বন্ধ ঢাকা ও রংপুরে চিড়িয়াখানা

আপডেট সময় : ০৯:০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১